সদস্য সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজে প্রথম সদস্য হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদস্য হওয়ার জন্য প্রথাগত ফরম পূরণের পাশাপাশি এবার অনলাইনে সদস্য হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নিজের স্মার্টফোন ব্যবহার করে সদস্য হয়ে মোদি বৈচিত্র্যপূর্ণ ভারতে বিজেপিকেও একটি বৈচিত্র্যে ভরপুর দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সদস্য সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এনডিটিভি