সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়াবে ভারত ও মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতে সফররত মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করার পর এক যৌথ বিবৃতিতে এই দুই নেতা এই ঘোষণা দেন।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট সিসি দিল্লিতে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে গতকাল মোদি ও সিসির উপস্থিতিতে দুই দেশের মধ্যে নৌ চলাচল বিষয়ক একটি চুক্তি হয়। চুক্তি শেষে দুই নেতার দেওয়া বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ভারত ও মিসর সহযোগিতা বাড়াবে। এ ছাড়া অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কোন্নয়নেও দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।