সন্ত্রাস দমাতে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাস দমাতে চাইলে সন্ত্রাসী তৎপরতার তহবিলের লাগাম ধরতে হবে। এর জন্য ‘সুনির্দিষ্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা’র ওপর জোর দিয়েছেন তিনি। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) ২১তম বার্ষিক সম্মেলনীতে মোদি এ কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, প্যারিসে সংঘটিত ‘কাপুরুষোচিত হামলা’ এটাই আবার মনে করিয়ে দেয় যে অর্থ সংস্থানে লক্ষণীয়ভাবে এগিয়ে গেছে সন্ত্রাসীরা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা মাদক চোরাচালান, ব্যাংকে ডাকাতি, যানবাহন চুরি, জাল মুদ্রা তৈরিসহ নানা ধরনের তৎপরতা চালিয়ে অর্থ সংগ্রহ করে থাকে। এ জন্য বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পরিকল্পনায় সন্ত্রাসীদের অর্থ সংগ্রহে বাধা দেওয়া একটি অপরিহার্য অংশ বলেও মন্তব্য করেন তিনি। হিন্দুস্তান টাইমস