সন্ত্রাস দিয়েই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল সন্ত্রাস দিয়ে। ষষ্ঠ অর্থাৎ শেষ দফায় সেই সন্ত্রাসের আবহেই গতকাল বৃহস্পতিবার শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। যদিও গতকাল নির্বাচনী সন্ত্রাস ছিল অপেক্ষাকৃত কম।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে গতকাল পূর্ব মেদিনীপুরের ১৬ এবং কোচবিহারের ৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন তদারকিতে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনী গতকাল বেশ সক্রিয় ছিল। রাজ্য পুলিশও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে।
তবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সক্রিয়তার মধ্যেও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ২৭১টি বুথের ২০১টিতেই কোনো এজেন্ট দিতে পারেনি বিরোধী দল। এজেন্টরা ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ভয়ে কেন্দ্রে যেতে সাহস পায়নি বলে বাম দল ও কংগ্রেস অভিযোগ করেছে।