প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গোয়া রাজ্যে এমন একটি গ্রাম নেই, যেখানে কোনো এইচআইভি-আক্রান্ত মানুষ নেই। সোমবার গোয়ার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারেশকর। তিনি জানান, গোয়ায় ১৫ হাজার মানুষ এইডস রোগের জন্য দায়ী এ ভাইরাসে আক্রান্ত। এটি রাজ্যটির মোট জনসংখ্যার এক শতাংশ। মন্ত্রী আরও বলেছেন, চলতি বছরের জুন পর্যন্ত এই রাজ্যে নতুন করে ২৪৬ জনের মধ্যে এইচআইভি সংক্রমণের খবর পাওয়া গেছে।