সবার জন্য ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সবার জন্য ব্যাংকিং বা ‘জন-ধন যোজনা’ কর্মসূচির মাধ্যমে প্রত্যেকেই লাভবান হবেন। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশে এই কর্মসূচির উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি। রাজনাথ বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। মোদি ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিটি পরিবারের জন্য ব্যাংক হিসাব খোলার কর্মসূচি ঘোষণা করেন। এতে এক লাখ রুপির দুর্ঘটনাবিমাও থাকবে।
এএনআই