সমন পাননি 'নিখোঁজ' নিহাল চাঁদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ ও প্রতারণার মামলায় অভিযুক্ত ভারতের পঞ্চায়েত রাজবিষয়ক প্রতিমন্ত্রী নিহাল চাঁদ মেঘওয়ালের আইনজীবী দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত আদালতের সমন পাননি। রাজস্থানের পুলিশ নিহাল চাঁদকে খুঁজে না পেলেও তিনি দিব্যি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। খবর এনডিটিভির।
গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো নিহালকে আদালতে হাজির করতে ব্যর্থ হয় পুলিশ। ৪৩ বছর বয়সী নিহালসহ ১৬ জনের বিরুদ্ধে গত জুন মাসে এক নারী ধর্ষণ ও প্রতারণার মামলা করেন। পুলিশ তাঁকে ‘খুঁজে না পাওয়ার’ অজুহাত দেওয়ায় নিহালকে ‘নিখোঁজ মন্ত্রী’ বলে অভিহিত করছেন সমালোচকেরা। সম্প্রতি নিজ জেলার পুলিশ সুপারের সঙ্গেও তাঁকে দেখা গেছে।
গতকাল নিহালের কৌঁসুলি আদালতে হাজির হয়ে বলেন, ‘যারা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি।’