সমান সুযোগ চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিন রাওয়াত
বিপিন রাওয়াত

সেনাবাহিনীতে লড়াইয়ের ভূমিকাগুলোতে কাজ করতে চাইলে নারী সেনাসদস্যদের পুরুষদের মতোই দায়িত্ব ও চাপ নিতে হবে। তাঁদের কোনো বাড়তি বা পৃথক সুযোগ-সুবিধা চাওয়া উচিত হবে না। এ অভিমত দিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, পুরুষ সেনাদের মতো একই কষ্ট পোহাবেন কি না এই সিদ্ধান্ত এখন নারী সেনাদেরই হাতে। সেনাপ্রধান হিসেবে গত ৩১ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার প্রথম বার্ষিক সম্মেলনে বিপিন রাওয়াত এ কথা বলেন। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, সমান দায়িত্ব থেকেই সমান সুযোগের দাবি আসতে পারে। অসুবিধার উদাহরণ দিয়ে সেনাপ্রধান বলেন, ট্যাংকবাহিনীর সেনারা বাইরে থাকলে ট্যাংকের ভেতরই রাত কাটান। কাজেই কোনো ট্যাংকে যদি এক বা দুজন নারী ও একজন পুরুষ থাকেন, তাঁদেরও সেভাবেই রাত কাটাতে হবে। যুদ্ধের ময়দানে টয়লেটও নেই। পানির বোতল নিয়ে সেনাদের একদিকে বেরিয়ে যেতে হয়।