সমালোচনার জবাব দিন সংযতভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জবাব দেওয়ার ব্যাপারে সংযত হতে হবে। অবমাননাপূর্ণ ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এ হচ্ছে সমর্থকদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ। খবর এনডিটিভির।
টুইটারের মতো অনলাইন-মাধ্যমে নিয়মিত সমর্থন জুগিয়ে যাওয়া প্রায় ১০০ জন সমর্থকের সঙ্গে গত বুধবার নিজের বাসভবনে দেখা করেন নরেন্দ্র মোদি। তিনি এ সময় বলেন, ‘আমাকে অনলাইনে যেসব আজেবাজে কথা বলা হয়, তা ছাপলে সে কাগজে পুরো তাজমহল ঢেকে ফেলা যাবে।’
নিজের সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান মোদি। তিনি বলেন, অপব্যবহার করলে চমৎকার এই মাধ্যম নষ্ট হয়ে যাবে।
প্রধানমন্ত্রী মোদি দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এবং এর আগে নির্বাচনী প্রচার কার্যক্রমের সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সুফল পেয়েছেন।
টুইটারে মোদির ১ কোটি ৩০ লাখ অনুসরণকারী (ফলোয়ার) আছে। অনেকে তাঁকে নিয়ে কঠোর সমালোচনামূলক মন্তব্য করলেও কাউকে ওই ফলোয়ারের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।