সমুদ্রে গোসলে নেমে তলিয়ে গেলেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে সমুদ্রে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজ্যের সিন্ধুদুর্গ জেলায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমের খবরে বলা হয়, কর্ণাটক রাজ্যের বেলগামের একটি বেসরকারি প্রকৌশল কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী-শিক্ষকের একটি দল পিকনিক করতে গতকাল সকালে মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় আসেন। বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিকনিকে আসা শিক্ষার্থীদের মধ্যে ১১ জন বিকেলে সমুদ্রে গোসল করতে যান। এ সময় সমুদ্রে প্রচণ্ড স্রোত ছিল।
পুলিশের ভাষ্য, স্থানীয় লোকজন ওই শিক্ষার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু নিষেধ উপেক্ষা করে তাঁরা সমুদ্রে নামেন। প্রচণ্ড স্রোতে তাঁরা তলিয়ে যান। পরে জেলেরা তিনজন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেন। আর আটজন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।