সম্পর্ক জোরদার করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৈঠকের আগে ভারতের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসে নির্বাচিত হওয়ার পর এটাই সিরিসেনার প্রথম বিদেশ সফর। গতকালের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক জোরদার করার ঘোষণা দেন দুই নেতা l ছবি: এএফপি

কয়েক বছরের টানাপোড়েনের পর ভারত ও শ্রীলঙ্কা নিজেদের সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল সোমবার আনুষ্ঠানিক আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সফররত শ্রীলঙ্কার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই ঘোষণা দেন। খবর এএফপির।
কয়েক বছর ধরেই চীনের সঙ্গে শ্রীলঙ্কার অব্যাহত দহরমমহরমকে ভালোভাবে দেখছিল না ভারত। প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রে নিজের প্রভাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভারতের এই অসন্তুষ্টি।
চার দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার তিনি ভারত যান সিরিসেনা। গতকাল বৈঠক করেন নরেন্দ্র মোদির সঙ্গে। শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বলেছেন, দুই দেশের ভাগ্য একই সুতোয় বাঁধা।
নরেন্দ্র মোদি বলেন, ‘আপনার প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নিয়ে আপনি আমাদের সম্মানিত করেছেন। ভারত শ্রীলঙ্কার সবচেয়ে কাছের প্রতিবেশী। আমাদের সমর্থন সব সময় আপনাদের সঙ্গে থাকবে।’
বৈঠকে বড়সড় কোনো ঘোষণা না এলেও পরমাণু শক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য দুই দেশ সম্মত হয়। আগামী মাসে মোদি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
বৈঠকের পর সিরিসেনা বলেন, ‘আমাদের হাজার বছরের অভিন্ন ইতিহাস আছে। ভারতে আমার এই প্রথম বিদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ।’