সম্পর্ক জোরদারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার পাঁচ দিনের সফরে জাপান যাচ্ছেন। প্রতিরক্ষা সম্পর্ক জোরদার তাঁর এই সফরের
অন্যতম উদ্দেশ্য।একটি পারমাণবিক জ্বালানি চুক্তি সম্পাদনের ব্যাপারেও জাপানের সমর্থন পাওয়ার আশা করছে ভারত। ভারত আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেনি।তাই ভারতের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা চাইবে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
রয়টার্স।