প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলন গতকাল শুক্রবার কলকাতায় শেষ হয়েছে। চার দিনের এই সম্মেলনের শেষ দিনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র।বিধায়ক সূর্যকান্ত মিশ্র বিদায়ী সম্পাদক বিমান বসুর (৭৫) স্থলাভিষিক্ত হলেন। বয়সের কারণ দেখিয়ে বিমান বসু গত বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের পদ থেকে অব্যাহতি চান।