সম্মান রক্ষার নামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থানে পরিবারের সম্মান রক্ষার নামে এক নারীকে হত্যা (অনার কিলিং) করা হয়েছে। ভিন্ন গোত্রের এক ছেলেকে বিয়ে করার কারণে রামা কুনওয়ারকে (৩০) তাঁর ভাইয়েরা পুড়িয়ে হত্যা করেছে বলে গতকাল রোববার জানায় পুলিশ। রামা কুনওয়ার আট বছর আগে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরিবার ইতিমধ্যে ওই ঘটনার জন্য ক্ষমা করেছে ভেবে তিনি গত শুক্রবার পশ্চিম রাজস্থানে বাড়িতে ফিরে আসেন। কিন্তু তাঁর ফিরে আসার সংবাদ পেয়ে ভাইয়েরা তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে গায়ে আগুন লাগিয়ে হত্যা করে। পুলিশ রামার এক ভাইসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন দঙ্গারপুর জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ব্রিজরান সিং।
এএফপি