সরকারি বাসা না ছাড়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতাদের বাসার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাগাদা দেওয়ার পরও সরকারি বাসা ছেড়ে না দেওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, মোট ৩০ জনের বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন সাবেক বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অজিত সিং ও সাবেক ক্রিকেট তারকা কংগ্রেস নেতা আজহারউদ্দিন। অজিত বলেছেন, কংগ্রেসের দুই আমলে বিজেপির সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতারাও তো সরকারি বাসায় ছিলেন। এএফপি