প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে আট মাসের বেশি সময় ধরে রাজ্য সরকার গঠন না হওয়ায় এর নিন্দা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর থেকে এক কোটি ৭০ লাখ মানুষের বাসস্থান দিল্লি চলছে কোনো ‘যথাযথ সরকার’ ছাড়াই। সর্বোচ্চ আদালত গতকাল মঙ্গলবার এ মন্তব্য করে সংশ্লিষ্টদের সমালোচনা করে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাওয়া দিল্লির জনগণের অধিকার। অবিলম্বে অচলাবস্থার অবসান ঘটাতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আদালত। কেন্দ্রশাসিত অন্যতম বিশেষ অঞ্চল দিল্লির নিজস্ব আইনসভা, মন্ত্রিপরিষদ ও মুখ্যমন্ত্রী আছে।
এএফপি