সাঁতরে স্কুলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরাটের আহমেদাবাদ শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে ছোটাউদেপুর জেলার সজ্জনপুর গ্রামে নেই কোনো বিদ্যালয়। আবার পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে, সেখানে সড়কপথে দূরত্ব ২০ কিলোমিটার। নদী পাড়ি দিলে দূরত্বটা অনেক কম। কিন্তু সেই হিরন নদীর ওপর নেই কোনো সেতু বা নৌকা। ফলে দীর্ঘ ছয় কিলোমিটার নদীপথ সাঁতরে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। সাঁতারের জন্য রয়েছে বিশেষ ধরনের ধাতব পাত্র ‘গোহরি’। ছেলেরা এসব পাত্রে বই-পুস্তক ও কাপড় ভরে সাঁতার দেয়, আর মেয়েরা তা ব্যবহার করে ভেসে থাকতে।
l এনডিটিভি