প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশের ধিনা এলাকায় গত শনিবার রাতে হেমন্ত যাদব (৪৫) নামের এক স্থানীয় টেলিভিশন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। রাজ্যটিতে গত চার মাসে এ নিয়ে তিনজন সাংবাদিককে হত্যা করা হলো। স্থানীয় পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী কয়েকজন অস্ত্রধারী হেমন্তকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার অমিত বর্মা বলেন, এ ঘটনায় ওই সাংবাদিকের স্ত্রী উত্তর প্রদেশের চান্দুলি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত জুন মাসে উত্তর প্রদেশে যোগেন্দ্র সিং নামের এক সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়। গত আগস্টে সঞ্জয় পাঠক নামের আরেক সাংবাদিককে মারধর করে হত্যা করা হয়।
এনডিটিভি