সাংবাদিকদের জন্য পশ্চিমবঙ্গে পেনশন চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের জন্য এর আগে এই রাজ্যে চালু হয়েছে বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল। এ ছাড়া টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ। এবার চালু হচ্ছে পেনশন স্কিম।
গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের মধ্যে যাঁরা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তাঁরা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সেই সঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তাঁরাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।