সাংসদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহম্মদ বদরুদ্দোজা খান
মহম্মদ বদরুদ্দোজা খান

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন সে দেশেরই একজন সাংসদ। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সিপিএমের সাংসদ মহম্মদ বদরুদ্দোজা খান গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ দাবি জানান। তিনি বলেন, বিএসএফের ধারাবাহিক অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এর ফলে সীমান্তের মানুষজনের জীবন-জীবিকার পথ কার্যত অচল হয়ে পড়ছে।

বিএসএফ জওয়ানদের সীমান্তের জিরো পয়েন্টে থাকার কথা থাকলেও মাঝেমধ্যে তাঁরা ঢুকে পড়েন গ্রামের মধ্যে। চোরাচালান, বেআইনি অনুপ্রবেশ ইত্যাদির অজুহাতে অত্যাচার চালান গ্রামবাসীর ওপর। তিনি সীমান্তের গ্রামবাসীকে বিএসএফের অত্যাচার থেকে রক্ষা করার জোর দাবি জানান। কলকাতা প্রতিনিধি