সাপের পানি পান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে প্লাস্টিকের বোতল থেকে সাপের পানি পানের দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। সম্প্রতি এই সাপেরই পানি পানের এক দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যে। খরায় বিপর্যস্ত দক্ষিণ ভারতের এই রাজ্যের কেইগা পৌরসভায় প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের বিষধর কিং কোবরাকে বোতলের পানি পান করিয়েই সুস্থ করে তোলা হয়। বিষধর সাপের পানি পানের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। 


কর্ণাটক রাজ্যে এখন প্রচণ্ড গরম। পানির অভাবে বহু নালা-পুকুর শুকিয়ে গেছে। এ সময় হঠাৎ বিষধর ওই সাপ গ্রামে ঢুকে পড়ে। সাপটি পানিসংকটে পড়ে লোকালয়ে চলে আসে। ১২ ফুট দৈর্ঘ্যের সাপটি পানির অভাবে অনেকটা কাবু হয়ে পড়েছিল। গ্রামবাসী সাপটিকে পানি পান করায়। সাহস করে সাপের মুখের সামনে বোতল ধরেন এক গ্রামবাসী। সাপটিও পান করে নেয় বোতলের পানি। পরে অবশ্য বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

ভিডিওতে দেখা যায়, গ্রামবাসী সাপটিকে বোতলের পানি পান করাচ্ছে। এ সময় সাপটিও তৃষ্ণা নিবারণ করতে সে পানি আগ্রহের সঙ্গে পান করছে।

প্রচণ্ড বিষধর রাজগোখরা ১৮ ফুট পর্যন্ত লম্বা হয়।