সাবেক প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ ও গাড়িচাপায় হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রেমিকাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
হরিয়ানা রাজ্যের পুলিশ গতকাল রোববার জানায়, ২৩ বছর বয়সী সুমিত নামের ওই যুবক বন্ধুদের সঙ্গে নিয়ে তাঁর সাবেক প্রেমিকাকে অপহরণ করেন। তাঁকে ধর্ষণ করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে পরে গাড়িচাপা দেওয়া হয়। মেয়েটির মৃতদেহ এক শিল্প এলাকার আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা চার দিন পর কয়েকটি কুকুরকে মানুষের দেহাবশেষ খেতে দেখলে মেয়েটির লাশের খোঁজ মেলে।
হরিয়ানার সোনিপাত শহর পুলিশের মুখপাত্র জগজিৎ সিং বলেন, ‘আমরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। হত্যাকাণ্ডের শিকার নারী সুমিতকে বিয়ে করতে রাজি হননি। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ওই ঘটনা ঘটান।’
নারী ও মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও শনিবার রাতে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।