সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ নয়: বিপিন রাওয়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রের কোনো অভিযোগ জানানো যাবে না বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গতকাল রোববার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অভাব-অভিযোগ জানানোর জন্য সেনাবাহিনীর নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে হবে সেনাসদস্যদের।
খাবারের মান নিয়ে ফেসবুকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য তেজ বাহাদুর যাদবের সম্প্রতি পোস্ট করা এক ভিডিও বার্তা নিয়ে বর্তমানে ভারতে তোলপাড় হচ্ছে। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্য বিভিন্ন ভিডিও বার্তায় বিভিন্ন অভিযোগ জানিয়েছেন।
বিপিন রাওয়াত বলেছেন প্রয়োজনে অভিযোগ জানাতে তাঁর সঙ্গেও যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।