সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে রাজ্য সরকারের সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ আরও বেড়ে গেছে। সরকারি ও জনহিতকর কাজে যুক্ত অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করে বলছেন, এর ফলে তাঁদের কার্যক্রম হুমকিতে পড়েছে।

চলতি সপ্তাহে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলমান বিক্ষোভের মধ্যে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ ২২টি সামাজিক যোগাযোগের মাধ্যম অন্তত এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় কাশ্মীর উপত্যকায়।

শ্রীনগরের সরকারি চিকিৎসক কাজি হারুন বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বেশ কিছু স্বাস্থ্য সচেতনতাবিষয়ক প্রচারণা চালান। এখন তা চালানো যাচ্ছে না।

আন্দোলনকারী সংগঠন ইন্ডিয়াস সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি রাজ্য সরকারের সিদ্ধান্তকে ‘মুক্তমতের স্বাধীনতা হরণ’ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ভারত সরকারের কাছে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।