সাময়িকভাবে বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার কথা বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত বুধবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। সংস্থাটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মঙ্গল ও বুধবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এরপরই কার্যালয় এবং সেই সঙ্গে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত এল। ভারতের বেঙ্গালুরু শহরে গত শনিবার অ্যামনেস্টি আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী ঘৃণা ছড়ানোর অভিযোগে ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারত ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ করে।