সারদা কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদাসহ বিভিন্ন চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে কলকাতায় চারটি বামপন্থী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল হয়। আজ সোমবার দুপুরে এ মিছিল হয়।
সংগঠন চারটি হলো সিআইটিইউ, এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মিছিলে বামফ্রন্টের শরিক দলের নেতারাও অংশ নেন।
মিছিল শুরু হয় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। আর শেষ হয় রানি রাসমণি অ্যাভিনিউতে।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় নেতারা অবিলম্বে সারদা কেলেঙ্কারিতে জড়িত লোকজনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে ইস্তফা দেওয়ারও আহ্বান জানিয়েছে।