সারদা তদন্তে নতুন মোড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা দুর্নীতি মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। এই কেলেঙ্কারির তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করেছিলেন, সেই টিমের তিন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারসেক্রেটারি এস পি আর ত্রিপাঠী এক চিঠি দিয়ে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের সচিবকে এই অভিযোগ তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কলকাতার দৈনিক যুগশঙ্খ-এ এ-সংক্রান্ত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।