সারদা নিয়ে ফের সিবিআই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে সারদার আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর উত্তাল হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ। গ্রেপ্তার হয়েছিলেন সারদাগোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, তৎকালীন তৃণমূলের সাংসদ কুণাল ঘোষ, সৃঞ্জয় বোসসহ দলের বেশ কয়েকজন নেতা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই সারদাকাণ্ডের তদন্ত শুরু করে। কিন্তু পরে সেই তদন্ত শ্লথ হয়ে পড়ে।

এখন আবার তা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার সারদা চিটফান্ড কাণ্ডেও জেরা করল সিবিআই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সারদা নিয়েও জোরেশোরে নামছে সিবিআই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাসহ রাজ্যব্যাপী নোট বাতিলের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলন ছড়িয়ে দেন অন্য রাজ্যেও। মমতা সোমবার থেকে দেশব্যাপী তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। গতকাল ছিল সেই কর্মসূচির শেষ দিন। গতকালও পশ্চিমবঙ্গ, দিল্লি ও ওডিশায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তৃণমূল।