সারদাকাণ্ডে মিঠুনকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় এবার বলিউড তারকা ও তৃণমূলের রাজ্যসভার সদস্য (সাংসদ) মিঠুন চক্রবর্তীকে জেরা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে মিঠুনকে জেরা করা হয়।
মিঠুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সারদার শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসাডর)  ছিলেন। এ জন্য তিনি ওই সংস্থা থেকে ২৪ লাখ রুপি আর্থিক সুবিধা নিয়েছেন।
দেড় মাস আগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিঠুনকে ইডি দপ্তরে হাজির হতে নোটিশ পাঠায়। কিন্তু মিঠুন চক্রবর্তী সে সময় যুক্তরাষ্ট্রে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। পরে তিনি আইনজীবীর মাধ্যমে ২৫ জুলাইর মধ্যে মুম্বাইয়ের ইডি দপ্তরে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন। 
সে অনুযায়ী গতকাল মুম্বাইয়ের ইডি অফিসে হাজির জন মিঠুন। ইডি কর্মকর্তারা জেরা করলে মিঠুন জানান, সারদার সঙ্গে শুভেচ্ছাদূত নিয়োগের ব্যাপারে তাঁর মৌখিক চুক্তি হয়েছিল। এ ছাড়া সারদা থেকে ২৪ লাখ টাকা পাননি বলেও জানিয়েছেন তিনি।