সারদায় জড়িয়ে আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারদা চিট ফান্ড সংস্থার আমানত কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযুক্ত আসাম পুলিশের সাবেক মহাপরিচালক শঙ্কর বড়ুয়া আত্মহত্যা করেছেন। গুয়াহাটিতে তাঁর বাড়িতে গতকাল বুধবার নিজের রিভলবারের গুলিতে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। সারদা-কাণ্ডে জড়িত সন্দেহে গত মাসে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) শঙ্কর বড়ুয়ার গুয়াহাটির বাড়িতে অভিযান চালিয়েছিল। তাকে জেরাও করেছিল। এসব ঘটনায় অসুস্থ হয়ে গত সপ্তাহে শঙ্কর বড়ুয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছিলেন। এর আধ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করেন। কলকাতা প্রতিনিধি