সার্কের জন্য শিগগিরই দুর্যোগ পর্যবেক্ষণ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর সই করা একটি চুক্তি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে ভারত।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের এই উদ্যোগের একটি আভাস পাওয়া গেছে নেপালে।
সার্কভুক্ত দেশ হিমালয় কন্যা নেপালে গত শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে মানবিক ও কারিগরি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
খবরে জানানো হয়, সার্ক দুর্যোগ পর্যবেক্ষণ ব্যবস্থা (মনিটরিং সিস্টেম) স্থাপনে সহায়তা করছে ভারত। এই ব্যবস্থা সার্কের সদস্য দেশগুলোতে দুর্যোগের প্রাথমিক সতর্কতা ও ঝুঁকি কমানোর কৌশল উদ্ভাবন করবে। এ বিষয়ে সার্কের সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান একটি চুক্তিও সই করেছে।
আগাম সতর্ক ব্যবস্থা সাইক্লোন, বন্যা, সুনামি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে তথ্য-বিনিময়। এ বিষয়ে জনশক্তি ও আর্থিক সহায়তার পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে প্রযুক্তিগত সাহায্য দেবে ভারত।
সম্প্রতি জাপানে জাতিসংঘের একটি প্রটোকল অনুসমর্থন করেছে ভারত। প্রটোকল অনুযায়ী দুর্যোগে এ অঞ্চলের ছোট দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। সে অনুযায়ী কাজ করছে ভারত।