সালমান খান দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায় শুনতে গতকাল বুধবারই যোধপুর যান বলিউড তারকা সালমান খান। যোধপুর বিমানবন্দর, ৪ এপ্রিল। ছবি: এএফপি
রায় শুনতে গতকাল বুধবারই যোধপুর যান বলিউড তারকা সালমান খান। যোধপুর বিমানবন্দর, ৪ এপ্রিল। ছবি: এএফপি

ভারতের রাজস্থানে ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড তারকা সালমান খান। একই অভিযোগ থেকে অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী টাবু, সোনালী বেন্দ্রে ও নীলমকে অব্যাহতি দিয়েছেন আদালত।

অভিযোগ ছিল, রাজস্থানের যোধপুরে ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে সালমান ও অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। বিপন্ন এই প্রাণী মারা নিষিদ্ধ। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৯(৫১) ধারায় বিচারক সালমানকে অপরাধী ঘোষণা করেন।

এই অপরাধে সালমানের সাজা কী হবে, তা আজই ঘোষণা করা হবে। এই মুহূর্তে যোধপুর আদালতে সালমানের আইনজীবীরা সাজার মেয়াদ নিয়ে বিচারকের সঙ্গে আলোচনা করছেন। এই অপরাধের সর্বোচ্চ সাজা ছয় বছরের সশ্রম কারাদণ্ড।