সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দিলেন মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ির কারখানা প্রতিষ্ঠায় অধিগ্রহণ করা জমি স্থানীয় কৃষকদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার হুগলি জেলার সিঙ্গুরে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে ওই জমি হস্তান্তর করেন মমতা। ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার। তবে ৪০০ একর জমির অনিচ্ছুক কৃষকেরা জমি দিতে আপত্তি তোলেন। এই অনিচ্ছুক কৃষকদের নিয়ে মমতার নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে ওঠে। মনে করা হয়, সিঙ্গুর আন্দোলন ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার বিপুল বিজয়ের বড় কারণ। গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট রায় দেন, জমি অধিগ্রহণ ছিল অবৈধ।