প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার উপকণ্ঠে রাজারহাট-নিউটাউনের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের হিডকো বা ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন কর্তৃক অধিগ্রহণ করা জমি থেকে সরকারি সাইনবোর্ড উপড়ে ফেলেছেন জমির মালিকেরা। সাবেক বামফ্রন্ট সরকারের আমলে জমিগুলো হিডকোকে দেওয়া হয়। সেগুলো ফেরত পেতে গত বৃহস্পতিবার দুপুরে রাজারহাট-নিউটাউনের পাথরঘাটা মৌজায় হিডকোর অফিস ঘেরাও করেন মালিকেরা। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে বামফ্রন্ট সরকারের আমলে টাটাগোষ্ঠীর ন্যানো গাড়ির কারখানার জন্য অধিগ্রহণ করা ৯৯৭ একর জমি সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই মালিকদের ফিরিয়ে দিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মধ্যে পাথরঘাটায় ওই ঘটনা ঘটল।