সিদ্ধান্ত নেবে কেন্দ্র: জেটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জম্মু ও কাশ্মীরের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি আসন পাওয়া বিজেপি আঞ্চলিক দলের সঙ্গে মিলে সরকার গঠনের চেষ্টা করবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলটির শীর্ষ নেতারা। বিজেপির অন্যতম জ্যেষ্ঠ নেতা অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। খবর এনডিটিভির।
জেটলি বলেন, ‘জনগণের রায় অনুযায়ী রাজ্যের সরকারে আমাদের অংশ গ্রহণ থাকা আবশ্যক। এ ব্যাপারে দলের নির্বাচিত ২৫ বিধায়কের সবার মতামত জানতে আমি তাঁদের সঙ্গে দেখা করেছি।’
জম্মু-কাশ্মীরের এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের এ যাবৎকালে সবচেয়ে ভালো ফল করেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪৪ আসনের চেয়ে তা অনেক কম।