সিধুর ইস্তফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভজ্যোৎ সিং সিধু
নভজ্যোৎ সিং সিধু

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিলেন সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। জোর জল্পনা, তিনি বিজেপির সঙ্গ ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সিধু রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সালে বিজেপির টিকিটে পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় জেতেন। পাঁচ বছর ধরে সাংসদ থাকার পর ২০১৪ সালে বিজেপি সিধুকে টিকিট দিতে অস্বীকার করে। তাঁর জায়গায় বিজেপি মনোনীত প্রার্থী হন অরুণ জেটলি। কিন্তু সারা দেশে প্রবল মোদি-হাওয়া সত্ত্বেও জেটলি হেরে যান। সেই থেকে সিধু দলে কোণঠাসা। কিন্তু তবু তাঁকে দলে রাখতে বিজেপির সুপারিশে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য করা হয়। সূত্রের খবর, সিধুকেই পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী খাড়া করে আম আদমি পার্টি ভোটে লড়বে।