সিবিআইয়ের নোটিশে হিসাব জমা দিলো তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছ থেকে নোটিশ পেয়ে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল কলকাতার সিবিআই দপ্তরে গিয়ে ১৫০ পাতার আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

সিবিআই নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছে। নথি খতিয়ে দেখার পর সিবিআই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

এর আগে সিবিআই তাদের পাঠানো নোটিশে তৃণমূলকে ২০১০ সাল থেকে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলেছিল। প্রথমবার নোটিশটি পাঠানো হয় দলের সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছে। কিন্তু মুকুল রায় জানিয়ে দেন, তিনি আর এখন ওই পদে বহাল নেই। পরে দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হয়।

আরও জানতে ক্লিক করুন

আরও পড়ুন:-