প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে গতকাল বৃহস্পতিবার আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। দুপুরের এ ঘটনার সময় তাঁরা গুদামের ভেতরেই ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে মজুত বেশ কয়েকটি সিলিন্ডারে সজোরে বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুদামটিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করা হতো। জনবহুল ট্যাংরা এলাকার ওই গুদামে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সময় ট্যাংরা থেকে শিয়ালদহগামী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর সঙ্গে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরাও অংশ নেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তাঁরা জানিয়েছেন।
কলকাতা প্রতিনিধি