প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কায়দায়ই কথিত বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ‘পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায় আসার পর ভেবেছিলাম বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হবে। কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে।... আগেই বলেছি, আমরা এ রাজ্যে ক্ষমতায় এসেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেব।’ বিজেপির সভাপতি শিল্পায়ন থেকে সারদা, অনুন্নয়ন থেকে নারদ-কাণ্ড বা রাজ্যজুড়ে বোমা কারখানা—এসব ইস্যুতে একের পর এক আক্রমণ শানিয়েছেন তৃণমূল-প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে।