সীমান্তে লেজার দেয়াল চালু করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে নজরদারির জন্য আটটি লেজার দেয়াল চালু করেছে। আগামী সপ্তাহে এমন আরও চারটি দেয়াল চালু করা হবে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সূত্রে জানা গেছে।
বিএসএফের কর্মকর্তারা বলছেন, নদী অববাহিকা ও দুর্গম পাহাড়ি এলাকার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই এই লেজার দেয়াল চালু করা হয়েছে। অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর নজরদারিও এই ব্যবস্থার লক্ষ্য।
সীমান্তে এই লেজার দেয়াল চালুর বিষয়ে প্রায় দুই বছর আগে সিদ্ধান্ত নেয় বিএসএফ। কিন্তু সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোটে সন্ত্রাসী হামলার পর সীমান্তে তা স্থাপন ও চালুর বিষয়টি গতি পায়।