সুচিত্রা ভট্টাচার্য আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা ভট্টাচার্য
সুচিত্রা ভট্টাচার্য

প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য (৬৫) আর নেই। গতকাল মঙ্গলবার কলকাতার ঢাকুরিয়ায় নিজের বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার-এর অনলাইন সংস্করণ সূত্রে এ খবর জানা গেছে।
বিহারের ভাগলপুরে ১৯৫০ সালে সুচিত্রা ভট্টাচার্যের জন্ম। তিনি একাধিক উপন্যাস ও ছোটগল্প লিখেছেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে কাছের মানুষ, কাচের দেয়াল, হেমন্তের পাখি, অলীক সুখ উল্লেখযোগ্য। এর মধ্যে বেশ কয়েকটি নিয়ে পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি ১৯৯৬ সালে জাতীয় পুরস্কার, ১৯৯৭ সালে কথা পুরস্কার, ২০০০ সালে তারাশঙ্কর পুরস্কার লাভ করেন।
সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর খবরে সাহিত্য-সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে।