সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনন্দা পুষ্কর
সুনন্দা পুষ্কর

ভারতের কংগ্রেস দলের নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক ছিল না। মেডিকেল প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল এ কথা বলেছেন দিল্লির পুলিশপ্রধান বি এস বাসি। খবর এনডিটিভির।
রাজধানী নয়াদিল্লির সরকারি এআইআইএমএস হাসপাতাল এই মেডিকেল প্রতিবেদন তৈরি করে পুলিশকে দিয়েছে। ভিসেরা নমুনা পরীক্ষার জন্য গত বছর সুনন্দার শরীরের অংশ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) কাছে পাঠানো হয়। সেই পরীক্ষার ওপর ভিত্তি করেই এই প্রতিবেদন তৈরি হয়েছে।
বি এস বাসি বলেন, ‘আমরা যতটুকু তদন্ত করেছি বা এ পর্যন্ত যেসব প্রমাণ জোগাড় হয়েছে, তার ওপর ভিত্তি করে বলা যায় তাঁর মৃত্যু ছিল অস্বাভাবিক।’
তবে সুনন্দার শরীরে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। দিল্লির একটি বিলাসবহুল হোটেলে ২০১৪ সালের জানুয়ারি মাসে সুনন্দার (৫৩) মৃতদেহ পাওয়া যায়। গত বছরের জানুয়ারিতে পুলিশ এ বিষয়ে একটি হত্যা মামলা করে।