প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের শীর্ষস্থানীয় নেতা শশী থারুরের তৃতীয় স্ত্রী সুনন্দা পুষ্কর পলোনিয়াম বিষ প্রয়োগে বা কোনো তেজস্ক্রিয় পদার্থের কারণে মারা যাননি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গতকাল বুধবার দিল্লি পুলিশকে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির লীলা হোটেলের এক কক্ষে সুনন্দার লাশ পাওয়া যায়। এটিকে আত্মহত্যা বলে ভাবা হয়েছিল। কিন্তু চলতি বছরে দিল্লি পুলিশ তাঁর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করে। আর ভারতের পরীক্ষাগারে ‘বিষ শনাক্ত’ করা সম্ভব না—চিকিৎসকদের এ মন্তব্যের পর গত ফেব্রুয়ারিতে সুনন্দার টিস্যুর নমুনা এফবিআইয়ে পাঠানো হয়। দ্য হিন্দু