সুব্রতর সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনের অর্থ সংগ্রহের জন্য তিনটি বিলাসবহুল বিদেশি হোটেল বিক্রিতে আরও ১৫ কার্যদিবস সময় পেলেন ভারতের সাহারা গ্রুপের মালিক সুব্রত রায় সাহারা। ওই সম্পত্তি বিক্রির বিষয়ে শিগগির চুক্তি হতে পারে বলে তাঁর আইনজীবীরা জানানোর পর গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁকে এই সময় দিয়েছেন। জামিনের জন্য ১৬০ কোটি মার্কিন ডলার দিতে হবে সুব্রতকে। এ জন্য হোটেল তিনটি বিক্রি করতে তিনি কারাগারে বসেই ক্রেতাদের সঙ্গে আলোচনা করছেন। কারাগারে তাঁর জন্য একটি এক কক্ষের অফিস খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ‘চিট ফান্ড’ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সুব্রত। এএফপি।