সুব্রাহ্মানিয়ানের শেষকৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে জি সুব্রাহ্মানিয়ান
কে জি সুব্রাহ্মানিয়ান

ভারতের বিশিষ্ট চিত্রশিল্পী কে জি সুব্রাহ্মানিয়ানকে গত বৃহস্পতিবার ভাদোদারায় দাহ করা হয়েছে। গত বুধবার ৯২ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সুব্রাহ্মানিয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি, শান্তিনিকেতন, আহমেদাবাদ ও দেশের অন্যান্য স্থান থেকে চিত্রশিল্পীরা বৃহস্পতিবার ভাদোদারায় সমবেত হন। তাঁদের মধ্যে শিব কুমার, যতীন দাস, গোলাম মোহাম্মদ শেখ, জ্যোতি ভাট, রমেশ পান্ডে, নাগজিভাই পাটেল, জেইন সুজয় উল্লেখযোগ্য। কে জি সুব্রাহ্মানিয়ান ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। ছয় দশকের বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি কখনো চিত্রশিল্প, কখনো ভাস্কর্য, আবার কখনো ম্যুরাল ও ছাপচিত্রের কাজ করেছেন। শিশুসাহিত্যেও অবদান ছিল তাঁর। ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পদকে সম্মানিত করেছে।
এনডিটিভি