সুষমা স্বরাজের ডায়ালাইসিস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিডনি রোগে ভুগছেন। এখন তাঁর ডায়ালাইসিস চলছে। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ বুধবার এ তথ্য জানায়।

৭ নভেম্বর তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি হন।

সুষমা আজ এক টুইট বার্তায় লেখেন, ‘বর্তমানে আমার ডায়ালাইসিস চলছে। এখন আমার কিডনি প্রতিস্থাপনের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভগবান কৃষ্ণ, মঙ্গল করুন।’

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পিটিআই জানায়, সুষমা স্বরাজের অবস্থা এখন স্থিতিশীল। তিনি দীর্ঘদিন দরে ডায়বেটিস রোগে ভুগছেন। এর প্রভাবে তাঁর কিডনি ঠিকভাবে কাজ করছিল না। এখন তাঁর ডায়ালাইসিস চলছে।

সুষমা স্বরাজ প্রায় ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। গত এপ্রিলেও তিনি নিউমোনিয়া ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।