সুস্থ হয়ে উঠেছি শিগগিরই কাজে ফিরব: প্রণব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সুস্থ হয়ে উঠেছেন। শিগগিরই তিনি স্বাভাবিক কাজকর্মে ফিরবেন। গতকাল রোববার এক বিবৃতিতে রাষ্ট্রপতি নিজেই এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।
বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমার জন্য যাঁরা উদ্বিগ্ন হয়েছিলেন, আমার সেরে ওঠার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি সুস্থ হয়ে উঠেছি। আশা করছি, শিগগিরই কাজে ফিরতে পারব।’
প্রণব মুখার্জি গত শনিবার সকালে পেটে ব্যথা অনুভব করার পর তাঁকে নয়াদিল্লিতে সেনাবাহিনীর একটি হাসপাতালে নেওয়া হয়।
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে রাজনীতিবিদদেরই থাকা উচিত: ভারতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে রাজনীতিবিদদেরই থাকা উচিত বলে মনে করেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি তাঁর নতুন বই ড্রামাটিক ডেকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ারস-এ এ কথা লিখেছেন।