সেনাপ্রধানের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক সেনাপ্রধান ভি কে সিংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে একটি অভিযোগ দায়ের করে হইচই ফেলে দিয়েছেন বর্তমান সেনাপ্রধান দলবির সিং। গতকাল বৃহস্পতিবার করা অভিযোগে তিনি বলেন, বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং তাঁর পদোন্নতি ঠেকানোর চেষ্টা করেছিলেন। কোনো সেনাপ্রধান আরেক সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা ভারতে এটাই প্রথম। আদালতে জমা দেওয়া নথিতে দলবির সিং বলেন, ‘আমি তৎকালীন সেনাপ্রধানের ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাকে সেনা কমান্ডার হিসেবে পদোন্নতি পাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।’

এনডিটিভি