সেনাবাহিনীর পাশে রাজ্যপাল, ক্ষুব্ধ মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন-সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন টোল প্লাজায় সেনা নিয়োগকে ভালো চোখে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভও জানিয়েছিলেন। এর ওপর গতকাল শনিবার রাজ্যপাল সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের আগে চিন্তা করার পরামর্শ দেওয়ায় আরও চটেন মমতা।
গতকাল কলকাতার আলীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি বলেন, ‘সেনাবাহিনীর মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করার আগে একটু ভাবনাচিন্তা করা উচিত।’
এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এবং নোট বাতিলে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ জানাতে গতকাল বিকেলে রাজভবনে গিয়ে তৃণমূলের আট সদস্যের একটি প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে সেসব অভিযোগ তোলে। এই প্রতিনিধিদলে ছিলেন পাঁচজন মন্ত্রীসহ বিধায়কেরা।