সেরে উঠছেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত সেরে উঠছেন। গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন চিকিৎসকেরা। ৬৮ বছর বয়সী সোনিয়াকে গত বৃহস্পতিবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালটির বক্ষব্যাধি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ কুমার বসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। অরূপ বসু বলেন, ‘সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সেরে উঠছেন।’

এনডিটিভি